কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ
পালানোর পর প্রথমবার বিবৃতি

আসাদ বললেন, ‘আমি পদত্যাগের কথা ভাবিনি’

পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত
পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত

বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত ৮ ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান তিনি। এর এক সপ্তাহ পর নীরবতা ভেঙেছেন। এমনকি একটি বিবৃতিও দিয়েছেন বাশার আল আসাদ।

সোমবার (১৬ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাশার আল আসাদ বলেন, দামেস্ক পতনের পর তার দেশ ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু পশ্চিম সিরিয়ায় রাশিয়ার ঘাঁটিতে হামলার পর দেশটির সামরিক বাহিনী তাকে সরিয়ে নেয়। সিরিয়ার প্রেসিডেন্সি পরিচালিত টেলিগ্রাম চ্যানেলে তিনি এ কথা জানান। এর মাধ্যমে এক সপ্তাহ পর প্রথমবারের মতো নীরাবতা ভাঙলেন তিনি।

তিনি বলেন, বিদ্রোহীরা রাজধানীতে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ৮ ডিসেম্বর সকালে তিনি দামেস্ক ত্যাগ করেন। তিনি রাশিয়ান মিত্রদের সঙ্গে সমন্বয় করে লাতাকিয়ার উপকূলীয় প্রদেশের হামিমিম বিমান ঘাঁটিতে আশ্রয় নেন। সেখানে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ারও পরিকল্পনা করেছিলেন।

বিবৃতিতে তিনি বলেন, সেই রাতে রাশিয়ান ঘাঁটিতে ড্রোন হামলা হয়। এরপর রাশিয়ানরা তাকে মস্কোতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আমি দেশত্যাগ করিনি।

বাশার বলেন, সংঘর্ষ চলাকালে কোনো সময়েই আমি পদত্যাগ বা আশ্রয় নেওয়ার কথা ভাবিনি। এমনকি কোনো ব্যক্তি বা দলের দ্বারা এমন প্রস্তাব দেওয়া হয়নি। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই ছিল একমাত্র পদক্ষেপ।

বিবৃতিতে তিনি আরও বলেন, যখন রাষ্ট্র সন্ত্রাসের কবলে পড়ে এবং অর্থবহ অবদান রাখার ক্ষমতা হারিয়ে যায়, তখন যে কোনো অবস্থান উদ্দেশ্যহীন হয়ে যায়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাশার প্রথমে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ভয়ে তা প্রত্যাখ্যান করে আবুধাবি। পরে তার নিরাপত্তার দায়িত্ব নেন পুতিন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কাতারে বিদ্রোহীদের সঙ্গে চুক্তি করে আসাদকে মস্কোতে পৌঁছানোর সুযোগ করে দেন।

আসাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালালি জানান, পালানোর রাতেও আসাদ পরিস্থিতি নিয়ে তাদের বিভ্রান্ত করেছিলেন। আগের রাতেও শেষ ফোনালাপে তিনি বলেছিলেন, ‘আগামীকাল দেখা যাবে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X