কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা

হুতির ছোড়া মিসাইল। পুরোনো ছবি
হুতির ছোড়া মিসাইল। পুরোনো ছবি

ইসরায়েলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২১ ডিসেম্বর) আলজাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে।

শেহাব নিউজ এজেন্সি এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে।

তবে এক্স-এর একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে যে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে। তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছে। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অবিস্ফোরিত বোমা থাকার আশঙ্কায় ঝুঁকি এড়াতে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল আবিববাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশ সীমায় প্রবেশ করলে সাইরেন বেজে উঠে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়।

ক্ষেপণাস্ত্রটি হুতি-ই ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে। এ ছাড়া আরও হামলার আশঙ্কায় তেল আবিবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এমনকি তারা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়ে।

এদিকে ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বাত্মক হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ ছাড়া গত সপ্তাহে আকস্মিক বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ভয়ংক হামলা চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। অপরদিকে সর্বাত্মক হামলার সাহস না করলেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটছে। মধ্যপ্রাচ্যজুড়ে এমন বিশৃঙ্খলতা সৃষ্টির ধারাবাহিকতায় অভিযানের নামে এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনটিতে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের বরাত দেওয়া হয়েছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (কেএএন) জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

ওই দিনের শুরুতে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘোষণা আসে। ইরানের আঞ্চলিক মিত্রদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে কেএএন।

ইসরায়েলের সামরিক সূত্র দাবি করেছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের ওপর ভর করছে। হুতিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলে আক্রমণ করার ধান্ধা নিয়েছে বলে দাবি নেতানিয়াহুর বাহিনীর। তাই হুতিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১১

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১২

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৩

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৪

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৫

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৮

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৯

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

২০
X