কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুল!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

তুরস্কের ইস্তাম্বুলে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের তুজলা শিপইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ইস্তাম্বুল গভর্নরের কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে, সোমবার সকালে শিপইয়ার্ড এলাকার একটি জাহাজের বর্জ্য গুদামে গ্যাস লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। এরপর জাহাজটিতে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে উদ্ধারকর্মী ও দমকলকর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে যান।

এর আগে গত জুনে আঙ্কারায় একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হন। ১০ জুন শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে রাজধানী আঙ্কারার উপকণ্ঠে রাষ্ট্রীয় মালিকানাধীন মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এনটিভি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে আশপাশের অনেক দোকানপাট ও বাড়িঘরের জানালাও ভেঙে যায়।

আঙ্কারা প্রদেশের গভর্নর ভাহাপ সাহিন বলেন, রাসায়নিক পরীক্ষার সময় কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন শ্রমিক মারা গেছেন।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও পাঁচ শ্রমিক চাপা পড়েছিলেন। তবে আমরা তাদের উদ্ধার করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X