কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শিগগিরই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রতি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর স্থানীয় সময় শনিবার এ অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন।

রোববার ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনায় অগ্রগতির পর সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো গাজাকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করে একটি করিডোর তৈরি করা। এই করিডোর ব্যবহার করেই গাজা থেকে সেনাদের প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে একটি খসড়া পরিকল্পনাও তৈরি করা হয়েছে।

যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলেছে ইসরাইলি সেনাবাহিনী। তবুও নিজেদের ‘সেনা সরিয়ে নিতে’ এবং সরকারের সঙ্গে হামাসের যে কোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

তবে ইসরায়েল ঠিক কবে নাগাদ তাদের সেনাদের গাজা থেকে সরিয়ে নেবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যমটি।

এর আগে, আলোচনার জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া এবং শিন-বেতের প্রধান রোনেন বারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

দীর্ঘ প্রতীক্ষার অবসান, হরমুজ পাড়ি দিল ‘বাংলার জয়যাত্রা’

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১১

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১২

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৩

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৪

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৫

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৮

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৯

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

২০
X