কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতিতে ইসরায়েল-হামাসের সম্মতি, কী থাকছে চুক্তিতে  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি তিনটি ধাপে হবে। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র এটি বাস্তবায়নে সাহায্য করবে। খবর আলজাজিরা।

প্রথম ধাপে ৬ সপ্তাহ ধরে হামাস ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে সব নারী, শিশু ও নারী সেনা সদস্য থাকবে। এরপর ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েল প্রতিটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে এবং প্রতিটি নারী নাগরিক বন্দির জন্য ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

ইসরায়েল গাজার জনবহুল এলাকা থেকে ৭০০ মিটার (২,২৯৭ ফুট) দূরে তাদের বাহিনী প্রত্যাহার করবে। বেসামরিক নাগরিকদের গাজার উত্তরে ফিরে যেতে দেওয়া হবে এবং প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়া হবে। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। রাফাহ ক্রসিং সাত দিন পর খুলবে। ইসরায়েলি বাহিনী ফিলাডেলফি করিডোর থেকে তাদের উপস্থিতি কমিয়ে ৫০ দিনের মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার করবে।

দ্বিতীয় ধাপে, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে জীবিত জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের বিষয় থাকবে। তৃতীয় ধাপে মৃতদেহ ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠন শুরু হবে। যা মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১০

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১১

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১২

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৩

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৪

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৫

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৬

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৮

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৯

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

২০
X