কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮০

রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, তাই শেষ মুহূর্তে ইসরায়েলের বিমান হামলা বাড়ার আশঙ্কা করছে গাজার অধিবাসীরা। ছবি : সংগৃহীত
রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, তাই শেষ মুহূর্তে ইসরায়েলের বিমান হামলা বাড়ার আশঙ্কা করছে গাজার অধিবাসীরা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েল বুধবার (১৫ জানুয়ারি) যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। কাতারের আমির আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেন। তবে যুদ্ধবিরতির এই ঘোষণা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা বন্ধ হয়নি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৮০ জন ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন ৩০ জন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির ইঞ্জিনিয়ার্স ইউনিয়ন বিল্ডিংয়ের কাছাকাছি একটি ভবনে ইসরায়েলি সেনারা ভয়াবহ হামলা চালায়। এই হামলায় ১৮ জন ফিলিস্তিনি নিহত হন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে, উপত্যকার রেদওয়ান এলাকা থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, মধ্য গাজার বুরুজি ক্যাম্পের কারাজ এলাকায় ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হন। যুদ্ধবিরতির ঘোষণায় তারা সেখানে জড়ো হয়েছিলেন।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণা শোনার পর বিধ্বস্ত গাজার সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আনন্দ উদযাপন শুরু করেছিলেন। তবে ইসরায়েলি হামলার শঙ্কায় কিছুক্ষণের মধ্যেই তারা আবার নিজেদের তাঁবুতে ফিরে যেতে বাধ্য হন।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ মধ্য গাজার দের এল-বালাহ থেকে জানান, কয়েক ঘণ্টার জন্য এই এলাকা উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছিল। তবে যেহেতু যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার (১৯ জানুয়ারি) থেকে, তাই সবাই আশঙ্কা করছেন যে ইসরায়েল শেষ মুহূর্তে হামলার তীব্রতা বাড়িয়ে দিতে পারে।

তিনি আরও বলেন, আমরা ড্রোন ও কামান হামলা বৃদ্ধির আশঙ্কা করছি। এই কারণেই মাত্র দুই ঘণ্টা পরই উদযাপন থেমে গেছে।

গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ বলেন, যুদ্ধবিরতির ঘোষণার পর সাধারণ মানুষ খুব খুশি হয়েছিল। কিন্তু ইসরায়েলি বিমান হামলার কারণে সেই খুশি ম্লান হয়ে গেছে।

এই পরিস্থিতি আবারও ইসরায়েলি বিমান হামলার নৃশংসতা এবং গাজার বাসিন্দাদের জীবনের অনিশ্চয়তা তুলে ধরে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X