কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

চার নারী সেনা ফিরে পাচ্ছে ইসরায়েল

বাঁ থেকে কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার (২৫ জানুয়ারি) চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস। এই সেনারা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নায়ামা লেভি ও লিরি আলব্যাগ। এদের মধ্যে প্রথম তিনজনের বয়স ২০ ও বাকি একজনের বয়স ১৯।

ইসরায়েল সরকার সেনাদের পরিবারকে জানিয়েছে, মুক্তির জন্য তারা প্রস্তুত। ইসরায়েল আশা করেছিল, আরবেল ইয়েহুদ নামে একজন নারী বেসামরিক বন্দি মুক্তি পাবেন। তবে ইয়েহুদকে হামাস আটক করেনি, আটক করেছে প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদ। তাই তিনি এ মুক্তির তালিকায় নেই।

এ দিকে হামাস আশা করছে, ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যাদের মধ্যে ১২০ জন আজীবন সাজাপ্রাপ্ত ও ৮০ জন দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে।

চুক্তি অনুসারে, ইসরায়েল একেকটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে, এখনও ইসরায়েল নিশ্চিত করেনি কোন বন্দির মুক্তি হবে। তথ্য: সিএনএন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X