কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রোজার সম্ভাব্য সময় জানাল আরব আমিরাত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রোজার সম্ভাব্য সময় জানিয়েছে আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হতে পারে।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, জোতির্বিদ্যার হিসাব অনুসারে আগামী ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হবে। আর শাবানের ২৯তম দিনের রমজানের চাঁদের খোঁজ করতে বলা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজানের চাঁদ দেখা যেতে পারে। এতে করে ১ মার্চ থেকে এ অঞ্চলে রমজানের শুরু হতে পারে।

জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি (বুধবার) হিজরি রজব মাসের ২৯তম দিন হবে। এদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ইসলামিক বিশ্বে এ দিন শাবানের চাঁদ দেখা যাবে না। এতে করে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। আর ৩১ জানুয়ারি শাবান মাসের প্রথম দিন হবে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি দক্ষিণ ইউরোপ, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বে খালি চোখে চাঁদ দেখা যাবে। ফলে যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। এসব দেশের অন্যতম হলো- আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ ও মরক্কো।

জ্যোতির্বিদরা জানান, এ বছর ফেব্রুয়ারিতে রমজান শুরু সম্ভাবনা ছিল। তবে সবশেষ তথ্য বলছে, ফেব্রুয়ারিতে রমজানের চাঁদ দেখার জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X