কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পবিত্র কাবায় তারাবির নামাজ পড়াবেন ৭ ইমাম

মক্কার কাবা শরিফে রমজান মাসে তারাবির নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। ছবি : সংগৃহীত
মক্কার কাবা শরিফে রমজান মাসে তারাবির নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে মক্কার কাবা শরিফে তারাবির নামাজ পরিচালনা করবেন সাত ইমাম। শুক্রবার (৩১ জানুয়ারি) পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই সাত ইমামের নাম প্রকাশ করে এবং তাদের তারাবির নামাজ পড়ানোর দায়িত্ব প্রদান করেন।

রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবার (০১ মার্চ) থেকে পবিত্র মাহে রমজান মাস ২০২৫ শুরু হতে পারে। সৌদিতে ইতোমধ্যে শাবান মাস শুরু হয়েছে, যার ২৯তম দিন হবে ২৮ ফেব্রুয়ারি। এদিন দেশটির চাঁদ দেখা কমিটি রমজানের নতুন চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে। যদি চাঁদ দেখা যায়, তবে পরদিন শনিবার (০১ মার্চ) রমজান শুরু হবে। অন্যথায়, রোববার (০২ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে।

তারাবি নামাজ ও এর গুরুত্ব

রমজান মাসে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা হয়। এটি একটি সুন্নত নামাজ, যা রাতের তাহাজ্জুদ নামাজের সমতুল্য। তবে, তাহাজ্জুদ গভীর রাতে একাকী আদায় করাই উত্তম। নবী মুহাম্মদ (সা.) তাহাজ্জুদের নির্ধারিত সময়ের আগেই তারাবির নামাজ জামাতে আদায় করতেন এবং সাহাবিদেরও তা আদায়ের জন্য উৎসাহিত করতেন।

দুই পবিত্র মসজিদে তারাবির আয়োজন

বিশ্বের বিভিন্ন মসজিদের মতো মক্কার কাবা শরীফ ও মদিনার মসজিদে নববীতেও রমজান মাসে বিশেষ তারাবি নামাজ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন। এ ছাড়া, বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য এ নামাজ টেলিভিশন ও অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়।

রমজান মাসে ওমরাহ পালনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি থাকে, যার ফলে মক্কা ও মদিনায় মুসল্লিদের ঢল নামে। এ সময়ে তারাবির নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অভিজ্ঞ ও যোগ্য ইমামদের নির্বাচন করা হয়।

কাবায় তারাবি পড়াবেন যারা

মক্কার গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজে নেতৃত্ব দেবেন সাতজন ইমাম। তারা হলেন—

শেখ আব্দুর রহমান আস সুদাইস

শেখ মাহের আল মুয়াইকলি

শেখ আব্দুল্লাহ জুহানি

শেখ বান্দার বালিলাহ

শেখ ইয়াসির দাওসারি

শেখ বদর আল তুর্কি

শেখ ওয়ালিদ আল শামসান

প্রেসিডেন্সি জানিয়েছে, খুব শিগগিরই রমজানের তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। বিশ্বজুড়ে মুসলমানরা এই মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর দুই পবিত্র মসজিদে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সূত্র : উম্মাইদডটকম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X