কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আদালতের ডাক এড়াতে অসুস্থতার অজুহাত নেতানিয়াহুর!

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর শারীরিক অবস্থা সত্যিকারের গুরুতর না হলে এটি আদালতে জবাবদিহি এড়ানোর একটি কৌশল হতে পারে। ছবি : সংগৃহীত
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর শারীরিক অবস্থা সত্যিকারের গুরুতর না হলে এটি আদালতে জবাবদিহি এড়ানোর একটি কৌশল হতে পারে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় আদালতে হাজির হওয়ার ডাক পেলেই অসুস্থতার কথা জানান, যার ফলে বিচার প্রক্রিয়া বিলম্বিত হয়। এবারও এর ব্যতিক্রম হলো না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় ফৌজদারি বিচার পুনরায় শুরু হয়েছে। তবে আদালতে হাজির হয়ে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্বাভাবিক শুনানি ব্যাহত করছেন।

ওয়াশিংটন সফর ও আদালতে ডাক

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরতেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় আদালতে হাজিরার নির্দেশ আসে। তবে আদালতে উপস্থিত হয়ে তিনি জানান, তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাকে উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হচ্ছে।

নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকায় গত সপ্তাহে তিনি আদালতে সাক্ষ্য দিতে পারেননি। এমনকি আগের সপ্তাহেও নির্ধারিত তিনটি শুনানির মধ্যে দুটি বাতিল করা হয়েছিল। আদালতে তিনি যুক্তরাষ্ট্র সফরকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করলেও দাবি করেন যে, এটি তার জন্য ‘চিকিৎসাগতভাবে চ্যালেঞ্জিং’ ছিল।

দুর্নীতির অভিযোগ ও বিচার প্রক্রিয়া

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগ রয়েছে। বিচারকদের মতে, প্রমাণ উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়ায় বারবার বিলম্ব তার বিচারকে প্রশ্নবিদ্ধ করছে।

২০২৪ সালের ডিসেম্বরে নেতানিয়াহুর প্রোস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। আদালতে তিনি দাবি করেছেন, বর্তমানে তাকে প্রতিদিন ১,৫০০ মিলিগ্রামের অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে। শুনানির দিন তিনি নিয়মিত বিরতির আবেদন জানান।

আইনি বিশেষজ্ঞদের মতামত

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর শারীরিক অবস্থা সত্যিকারের গুরুতর না হলে এটি আদালত এড়ানোর একটি কৌশল হতে পারে। অতীতেও তিনি বিভিন্ন অজুহাতে শুনানি পেছানোর চেষ্টা করেছেন।

নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলছে। বিরোধীরা দাবি করছেন, তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন, যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে।

এখন দেখার বিষয়, আদালত তার অসুস্থতার যুক্তি কতটা গ্রহণযোগ্য মনে করে এবং বিচার প্রক্রিয়া কবে নাগাদ সম্পন্ন হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X