কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে শূন্যতে

সৌদির একটি এলাকা। ছবি : সংগৃহীত
সৌদির একটি এলাকা। ছবি : সংগৃহীত

মরুর দেশ সৌদির আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। স্থানীয় সময় সোমবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা শূন্য ডিগ্রিতে নামার শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশেন জানিয়েছে, সোম থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বইয়ে যাবে। যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলেও।

এই কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা শূন্য ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রও তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘনকুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।

শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা ও মক্কার উপকূলীয় এলাকাগুলোয়—সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ, নাজরানসহ বিভিন্ন জায়গায় ধূলি ও বালু ঝড় হতে পারে। আবহাওয়াবিদরা বলেছেন, সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা যায়। এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ।

এদিকে আর মাত্র চার থেকে পাঁচদিন পর সৌদিতে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস রমজান। যদি আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায় তাহলে ১ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌদিতে এবারের রমজান মাসের পুরোটা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X