কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের মুক্তিতে ইসরায়েলের নতুন শর্ত

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

দুই দফায় চার জিম্মির মরদেহ ও ছয় জিম্মিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। চুক্তি অনুযায়ী এ সময় ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল। এর বিপরীতে বন্দিদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে দেশটি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যস্থতাকারীদের ইসরায়েল জানিয়েছে, কোনো আয়োজন ছাড়াই হামাস চার জিম্মির মরদেহ ফেরত দিলে বন্দিদের মুক্তি দেওয়া হবে।

ইসরায়েল মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, হামাস যদি আজ ৪টি মৃতদেহ ফেরত দেয়, তাহলে তারা শনিবার যেসব বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল, তাদের মুক্তি দিতে প্রস্তুত। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনোথ এই খবর প্রকাশ করেছে।

ইসরায়েল আরও দাবি করেছে, হামাস যেন এই মৃতদেহগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা না করে, যেমনটি তারা আগে বিবাস পরিবার ও ওডেড লিফশিটজের মৃতদেহ ফেরত দেওয়ার সময় করেছিল।

এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করার আগে প্রথমে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, ৬২০ কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না।

হামাসের নেতা বাসেম নাঈম জানিয়েছেন, হামাসের কাছে থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি স্থগিত রেখেছেন। সম্প্রতি হামাস ছয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি পিছিয়ে দিয়েছে।

হামাসের দাবি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় হামাসের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ উঠেছে। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। এর পরিপ্রেক্ষিতে, হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে, হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল, তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X