কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি কারাগারে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু

ইসরায়েলের একটি কারাগার। ছবি : সংগৃহীত
ইসরায়েলের একটি কারাগার। ছবি : সংগৃহীত

ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দি মারা গেছেন। বন্দিদের অধিকার বিষয়ক একটি সংগঠনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি জানায়, ওই বন্দিরা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারা গেছেন। নিহতদের মধ্যে গাজা উপত্যকার ৩৮ বন্দি রয়েছেন।

সংগঠনটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ কারাগারে গাজার বন্দিদের মৃত্যুর তথ্য গোপন করে রাখে। বন্দিদের পরিবারের সদস্যরাও বছরের পর বছর স্বজনদের কোনো খোঁজ পান না। বিভিন্ন সূত্রে এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এদিকে ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশন সোমবার জানিয়েছে, গাজার এক বন্দি মুসাব হানি হানিয়া ইসরায়েলি হেফাজতে মারা গেছেন।

দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ৩৫ বছর বয়সী হানিয়াকে ২০২৪ সালের ৩ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গ্রেপ্তার করে। তার পরিবারের মতে, আটকের আগে হানিয়া সুস্থ ছিলেন।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ১৯৬৭ সালে তেল আবিবের পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ২৯৬ জন ফিলিস্তিনি বন্দি মারা গেছেন।

অন্তত ১০,০০০ ফিলিস্তিনি এখনও ইসরায়েলি কারাগারে বন্দি। এই সংখ্যায় গাজা উপত্যকা থেকে গ্রেপ্তারকৃতদের অন্তর্ভুক্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে, গাজা থেকে আটকদের সংখ্যা কয়েক হাজার।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী সর্বশেষ দুই দফায় চার জিম্মির মরদেহ ও ছয় জিম্মিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। চুক্তি অনুযায়ী এ সময় ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল। এর বিপরীতে বন্দিদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে দেশটি।

মধ্যস্থতাকারীদের ইসরায়েল জানিয়েছে, কোনো আয়োজন ছাড়াই হামাস আরও চার জিম্মির মরদেহ ফেরত দিলে বন্দিদের মুক্তি দেওয়া হবে।

ইসরায়েল মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, হামাস যদি আরও চারটি মৃতদেহ ফেরত দেয়, তাহলে তারা শনিবার যেসব বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল, তাদের মুক্তি দিতে প্রস্তুত। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়েদিওথ আহরোনোথ এই খবর প্রকাশ করেছে।

ইসরায়েল আরও দাবি করেছে, হামাস যেন এই মৃতদেহগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা না করে, যেমনটি তারা আগে বিবাস পরিবার ও ওডেড লিফশিটজের মৃতদেহ ফেরত দেওয়ার সময় করেছিল।

এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করার আগে প্রথমে দাবিকৃত ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, বিনিময়ের চুক্তি অনুযায়ী কারাবন্দিদের মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X