কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

দিন-দুপুরে সোনার বিপণিবিতানে ডাকাতি, ভিডিও ভাইরাল

ডাকাতির মুহূর্ত। ছবি : সংগৃহীত
ডাকাতির মুহূর্ত। ছবি : সংগৃহীত

দিনে দুপুরে জনপ্রিয় গহনা প্রস্তুতকারক সংস্থা তানিষ্কের বিপণিবিতানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পুরো চিত্র ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

ভিডিওতে দেখা যায়, আগ্নেয়াস্ত্র হাতে দোকানে ঢুকে প্রায় ৩৪ কোটি টাকার গহনা লুট করে ছয় দুষ্কৃতকারী। ডাকাতির ঘটনায় জড়িত সবাই খুব সাধারণ পোশাকে ওই বিপণিবিতানে ঢুকেছিল। তারা সবাই তরুণ। ডাকাতির পর পালানোর সময় পুলিশ উপস্থিত হয়। এ সময় বিশাল গুপ্ত এবং কুণাল কুমার নামে দুই অভিযুক্তকে আটক করা হলেও, বাকি চারজন বেশিরভাগ গহনা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পুরো বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। চার সন্দেহভাজনকে খুঁজে বার করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সোমবার ভারতের বিহারের ভোজপুরে। ভিডিওতে সবার চেহারা স্পষ্ট। কারও মুখেই মুখোশ ছিল না। কয়েক মিনিটের মধ্যেই তারা দোকানের কর্মীদের হুমকি দিয়ে দামি সব গহনা ব্যাগে ঢুকিয়ে ফেলে। নিরাপত্তারক্ষীদের বন্দুকও কেড়ে নেয় তারা।

ভিডিও দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে আবার কড়া প্রতিক্রিয়া এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলা অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১০

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১১

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১২

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৩

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৪

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৬

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৭

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৮

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৯

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

২০
X