কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাফিক জ্যামের সমাধান করলেই মিলবে বৃত্তি

দুবাইয়ের একটি সড়ক। ছবি : সংগৃহীত
দুবাইয়ের একটি সড়ক। ছবি : সংগৃহীত

ভয়াবহ যানজটে নাকাল দুবাই। জটিল এ সমস্যা থেকে উত্তরণের জন্য তরুণ উদ্ভাবকদের খুঁজছে দেশটি। এজন্য তরুণদের বৃত্তির কথাও জানানো হয়েছে।

শনিবার ( ১৫ মার্চ) জিওনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যানজট সমস্যা সমাধানে অনন্য প্রকল্প হাতে নিয়েছে দুবাই। দেশটিতে তরুণ উদ্ভাবকদের জন্য বৃত্তি ঘোষণা করা হয়েছে। এ সমস্যা সমাধানে তরুণদের ৫০ হাজার দিরহাম পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকার বেশি।

জিও নিউজ জানিয়েছে, নতুন উদ্যোগে ট্রাফিক বিশৃঙ্খলা মোকাবিলা এবং শহরে যাতায়াতব্যবস্থা উন্নত করার জন্য যুগান্তকারী ধারণা প্রদানকারীদের ৫০ হাজার দিরহাম পর্যন্ত বৃত্তি, পরামর্শ এবং তহবিল প্রদান করা হবে। এক্সপো সিটি দুবাইয়ের চেঞ্জমেকারস একাডেমি ২০-৩০ বছর বয়সী সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ট্রাফিক সমস্যার জন্য সৃজনশীল সমাধান জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

নির্বাচিত অংশগ্রহণকারীরা তাদের প্রকল্পকে বাস্তবায়নের জন্য বিনামূল্যে কর্মক্ষেত্র, ভিসা সহায়তা, লাইসেন্সিং এবং বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পাবেন।

দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে অংশীদারিত্বে শুরু হওয়া এই উদ্যোগটি ২০-৩০ বছর বয়সী সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য উন্মুক্ত। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ প্রকল্পে আবেদন করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X