কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সোশাল মিডিয়ায় ‘জাতীয় মূল্যবোধ’ বজায় রাখার নির্দেশ আমিরাতের

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংযত আচরণের আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির নাগরিক ও বাসিন্দাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে জাতীয় মূল্যবোধ ও নৈতিক মান বজায় রাখার নির্দেশ দিয়েছে।

আমিরাতের ন্যাশনাল মিডিয়া অফিস (এনএমও) সতর্ক করেছে, এসব নীতি লঙ্ঘন হলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৭ মার্চ) সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এনএমও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সংযত আচরণ বজায় রাখতে হবে এবং আমিরাতের মূল আদর্শ—সম্মান, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান—অবশ্যই অনুসরণ করতে হবে।

বিবৃতিতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে উদ্ধৃত করে বলা হয়, আপনার প্রতিটি কাজ, ইতিবাচক বা নেতিবাচক, আপনার আমিরাতি পরিচয়ের প্রতিফলন। তিনি নাগরিকদের অনুরোধ করেন, যাতে তারা ডিজিটাল মাধ্যমে দেশের ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

ন্যাশনাল মিডিয়া অফিস জানিয়েছে, জাতীয় প্রতীক, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা মিত্র দেশগুলোর বিরুদ্ধে অবমাননাকর বা মানহানিকর পোস্ট দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ভুয়া তথ্য ছড়ানো, বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া কিংবা মানহানিকর কন্টেন্ট পোস্ট করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

এনএমও বিবৃতিতে স্পষ্ট করেছে, সামাজিক মাধ্যমে এমন যেকোনো কার্যকলাপ দেশটির প্রচলিত আইন লঙ্ঘনের শামিল এবং যথাযথ আইনি পদক্ষেপের মুখে পড়তে হবে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে, আপত্তিকর বা বিধিবহির্ভূত কন্টেন্ট দেখলে তা সংশ্লিষ্ট সরকারি চ্যানেলে রিপোর্ট করতে।

এনএমও বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়েছে, সামাজিক মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ভাবমূর্তি উপস্থাপনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের নীতিমালা অনুসরণ করা উচিত।

বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্র প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের শিক্ষাকে ধারণ করে সামাজিক মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়ানো, অশ্লীল বা অবমাননাকর মন্তব্য এড়িয়ে চলা এবং বিশ্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।

অফিসটি নিশ্চিত করেছে, তারা আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সামাজিক মাধ্যমে আইন লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১২

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৩

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৪

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৫

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৬

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৭

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৯

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

২০
X