কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৩:৩৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতের কাছে এনভিডিয়ার চিপ বিক্রিতে ভয় আমেরিকার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। আবার দুই দেশের মধ্যে রয়েছে প্রতিরক্ষা চুক্তিও। তবু সেই আমিরাতের কাছেই অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি বিক্রি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন।

আমিরাত বারবার আবেদন করেও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার এআই চিপ কিনতে পারছে না। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এর পেছনে রয়েছে চীনের ভয়।

গত মে মাসে উপসাগরীয় সফরে আমিরাতেও পা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই আমিরাতকে এআই প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার ব্যাপারে চুক্তি হয়। কিন্তু এখন আমিরাতের প্রভাবশালী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের কোম্পানির কাছেই এআই চিপ বিক্রির অনুমোদন দিচ্ছেন না মার্কিন কর্মকর্তারা।

চলতি মাসের শুরুর দিকে ব্লুমবার্গ জানিয়েছিল, সৌদি আরব বা আমিরাত কারও কাছে চিপ বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। তবে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আমিরাতের কাছে চিপ রপ্তানির পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চুক্তির নতুন শর্ত কী হতে পারে, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

বিশেষ করে, আমিরাতের সঙ্গে চীনের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের মাথাব্যথার কারণ। এ অবস্থায় মার্কিন কর্মকর্তাদের ধারণা, আমিরাতের হাত হয়ে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ চীনের হস্তগত হতে পারে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X