কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৯:২৫ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পরমাণু ইস্যুতে বসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল 

গত মাসে ওভাল অফিসে নেতানিয়াহু ও ট্রাম্প। ছবি: সংগৃহীত
গত মাসে ওভাল অফিসে নেতানিয়াহু ও ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগামী সপ্তাহের প্রথম দিকে হোয়াইট হাউসে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈঠকে বসবে।

ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডার্মার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা ও ইরানের সাথে সম্পর্কিত আঞ্চলিক বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য দুই মাসের আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

ট্রাম্প মার্চের শুরুতে ফক্স বিজনেস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে মোকাবিলা করার দুটি উপায় আছে। সামরিকভাবে বা চুক্তি করে। আমি চুক্তি করতে পছন্দ করব। কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না।

পরের সপ্তাহে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেন। ওয়াশিংটনের প্রস্তাবটিকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেন।

তথ্য: এক্সিওস, রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১১

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১২

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৩

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৪

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৭

বিশ্ব বাবা দিবস আজ

১৮

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৯

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

২০
X