কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

এবার লেবাননে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা, ইসরায়েলের হামলা

ইসরায়েলি হামলায় লেবাননে ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় লেবাননে ধোয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। সে সঙ্গে কামান থেকেও গোলাবারুদ বর্ষণ করা হয়। শনিবার (২২ মার্চ) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা হয়েছে। তারা সীমান্তের ওপার থেকে ছোড়া সেই রকেট প্রতিহত করেছে। যা ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলছে। এরপরই পাল্টা হামলা চালিয়ে বসে ইসরায়েল।

গাজা যুদ্ধ নতুন করে শুরুর পর এবার লেবাননে হামলা উত্তেজনা আরও বাড়াল। এতে ফের পুরোদমে লেবানন যুদ্ধের দামামা বাজল।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হিজবুল্লাহর মিত্র। উভয়ই ইসরায়েলের চিরশত্রু ইরান সমর্থিত। ইসরায়েল এ দুই শক্তিকে নিঃশ্বেষ করে দেওয়ার প্রতিশ্রুতি বারবার ঘোষণা করে আসছে।

শনিবারের হামলার দায় অস্বীকার করে হিজবুল্লাহ বলেছে, রকেট নিক্ষেপের সাথে তাদের কোনো যোগসূত্র নেই। তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। লেবাননের কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, রকেট নিক্ষেপকারী গোষ্ঠীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কর্মকর্তা বলেন, ছয়টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে তিনটি ইসরায়েলে প্রবেশ করে এবং সেগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X