কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত

হামাসের নিহত রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল। ছবি : সংগৃহীত
হামাসের নিহত রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল। ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির কর্মকর্তারা।

হামাসপন্থি গণমাধ্যম জানিয়েছে, রোববারের এ হামলায় বারদাউইলের সঙ্গে তার স্ত্রীও নিহত হয়েছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বারদাউইল ও তার স্ত্রী খান ইউনিসে তাদের আশ্রয়কেন্দ্রের তাঁবুতে নামাজ পড়ার সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে।

হামাসের বিবৃতিতে বলা হয়, তার রক্ত, তার স্ত্রীর ও শহীদদের রক্ত স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে ইন্ধন যোগাবে। অপরাধী শত্রুরা আমাদের মনোবল ও সংকল্প ধ্বংস করতে পারবে না।

হামাস নেতৃবৃন্দের গণমাধ্যম উপদেষ্টা তাহের আল-নোনো এক ফেসবুক পোস্টে বারদাউইলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তবে রয়টার্স জানিয়েছে, বারদাউইল ও তার স্ত্রীর নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X