কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১১:৪১ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় হামলা বন্ধে ট্রাম্পকে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির

জীবনের কোনো এক সুখকর মুহূর্তে বিবাস তার পরিবারের সঙ্গে, যা এখন শুধুমাত্র স্মৃতি। ছবি : সংগৃহীত
জীবনের কোনো এক সুখকর মুহূর্তে বিবাস তার পরিবারের সঙ্গে, যা এখন শুধুমাত্র স্মৃতি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের হাতে আটক থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি ইয়ার্ডেন বিবাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। খবর এএফপি।

ইয়ার্ডেন বিবাসের স্ত্রী সিরি বিবাস ও তাদের দুই সন্তানও হামাসের হাতে জিম্মি ছিলেন। তবে গাজায় ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত মাসে ইয়ার্ডেনকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে ইয়ার্ডেন বলেন, ইসরায়েলের নতুন সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক জিম্মিদের মুক্তি অসম্ভব হয়ে পড়ছে।

রোববার (৩০ মার্চ) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বলেন, দয়া করে এই যুদ্ধ বন্ধ করুন এবং সমস্ত জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করুন।

তিনি আরও বলেন, আমি জানি, ট্রাম্প সাহায্য করতে পারেন। আমি আজ এখানে শুধু তার কারণেই। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি আবার এই যুদ্ধ বন্ধ করতে পারেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা পর পাল্টা হামলা চালায় ইসরায়েল। যা টানা ১৫ মাস পর যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে গাজা উপত্যকায়।

এমনকি ঈদুল ফিতরের দিনেও ইসরায়েলের হামলা থামেনি। গত দুই দিনে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত ও ৩০৫ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ৩৫৭ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৪ হাজার ৪০০ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X