কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের প্রতিকৃতি খচিত মুদ্রা তৈরির পরিকল্পনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উদযাপন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে অভিনব পরিকল্পনা করছে দেশটির ট্রেজারি বিভাগ। উভয় দিকেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের কয়েন তৈরি করার কথা ভাবছে তারা। খবর সিএনবিসি নিউজের।

এই মুদ্রার প্রথম খসড়া প্রকাশ করা হয়েছে। একদিকে ট্রাম্পের মুখায়ব এবং ‘ইন গড উই ট্রাস্ট’ শব্দগুলো লেখা। তার নিচে ১৭৭৬-২০২৬ সাল খচিত। মুদ্রার অন্য দিকে বিদ্রোহী চেহারার ট্রাম্পকে তার মুষ্টি উঁচিয়ে থাকতে দেখা যাচ্ছে। ২০২৪ সালে পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি যে ভঙ্গিতে ছিলেন এটি সেই প্রতিরূপ। এই পাশে গোলাকারভাবে লেখা ‘ফাইট ফাইট ফাইট ফাইট’। ট্রাম্প সেই হামলার ঠিক পরে তার সমর্থকদের উদ্দেশ্যে তা বলেছিলেন। মুদ্রাটি দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মোচনের কথা ভাবা হচ্ছে।

মুদ্রার এ স্কেচের বিষয়ে মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ বলেছেন, এখানে কোনো ভুয়া খবর নেই। আমেরিকার ২৫০তম জন্মদিন এবং ট্রাম্পকে সম্মান জানিয়ে এই খসড়াগুলো আসল। যুক্তরাষ্ট্রের সরকারের শাটডাউনে সৃষ্ট অচলাবস্থা শেষ হলে শিগগিরই আরও কিছু প্রকাশ করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।

ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তার নিজস্ব এক্স অ্যাকাউন্ট থেকে বিচের বার্তাটি পুনরায় পোস্ট করেছেন। ট্রেজারি মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, বার্ষিকী উদযাপনের জন্য এক ডলার মুদ্রার চূড়ান্ত নকশা এখনো নির্বাচিত হয়নি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X