কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

গাজায় গত ২৪ ঘণ্টায় অবিরাম হামলা, দেখুন ছবিতে

আহত শিশুকে ঘিরে স্বজনদের কান্না। ছবি : সংগৃহীত
আহত শিশুকে ঘিরে স্বজনদের কান্না। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় দিন-রাতে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত নিহত হয়েছেন ৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন।

এতে নিহতের সংখ্যা ৫০ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এর আগে ফিলিস্তিনের গাজা শহরের তুফাহ এলাকায় অবস্থিত তিনটি স্কুলে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। স্কুলগুলো বাস্তুচ্যুতদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

গাজার স্থানীয় কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানায়, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দার আল-আরকাম স্কুলের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, স্কুলটিতে কমপক্ষে চারটি মিসাইল (ক্ষেপণাস্ত্র) হামলা হয়েছে।

এদিকে সর্বশেষ শুক্রবারের হামলার কয়েকটি ছবি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। যার কিছু আনাদোলু এজেন্সির সাংবাদিকের তোলা। দেখুন সেগুলো-

শুক্রবার উত্তর গাজায় ইসরায়েলি হামলা

ইসরায়েল থেকে রসদ নিয়ে গাজার পথে আইডিএফের যান শুক্রবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দিনরাত ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি দিক থেকে ধোঁয়া দেখা যাচ্ছে

গাজার আকাশে ইসরায়েলি ড্রোন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X