কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যমে

টাইমস অব ইসরায়েলে প্রকাশিত প্রতিবেদনের একাংশ। ছবি : টাইমস অব ইসরায়েল
টাইমস অব ইসরায়েলে প্রকাশিত প্রতিবেদনের একাংশ। ছবি : টাইমস অব ইসরায়েল

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ফিলিস্তিনপ্রেমী লাখো জনতা। বাংলাদেশের এ কর্মসূচি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

শনিবার (১২ এপ্রিল) এপির বরাতে এ তথ্য জানানো হয়েছে। ‘গাজা যুদ্ধের প্রতিবাদে ঢাকায় লাখো মানুষের বিক্ষোভ, নেতানিয়াহু ও মিত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ন’ শীর্ষক শিরোনামে এ খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় এক লাখ মানুষের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগানে গর্জে ওঠেন।

ফিলিস্তিনের শত শত পতাকা হাতে বিক্ষোভকারীরা ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের ইসরায়েলি বর্বরতায় মদদদাতা হিসেবে অভিযুক্ত করেছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভে ফিলিস্তিনিদের নিহতের প্রতীক হিসেবে কফিন ও কুশপুতুল বহন করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিভিন্ন ইসলামী দল ও সংগঠন সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশে প্রায় ১৭ কোটির বেশি মানুষ রয়েছে। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি দীর্ঘদিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: মার্চ ফর গাজা,ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X