কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

শত শত মার্কিন হামলাও থামাতে পারেনি ইয়েমেনের যোদ্ধাদের

লোহিত সাগরের উপর মার্কিন বিমান।পুরোনো ছবি
লোহিত সাগরের উপর মার্কিন বিমান।পুরোনো ছবি

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের দমাতে শত শত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরও গোষ্ঠীটিকে থামানো যায়নি। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে গোষ্ঠীটির আট শতাধিক নিশানা করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে শত শত হুথি বিদ্রোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে সংগঠনের নেতৃস্থানীয় সদস্যরাও রয়েছেন।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া ‘অপারেশন রাফ রাইডারের’ অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে আসছে। এই অভিযান মূলত লোহিত সাগর ও আডেন উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং অঞ্চলে মার্কিন প্রতিরোধ শক্তি পুনঃস্থাপনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

ইউএস সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন রাফ রাইডার শুরুর পর থেকে ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে শত শত হুথি যোদ্ধা ও বহু হুথি নেতা নিহত হয়েছে। এই হামলায় বহু কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরও হুথি বিদ্রোহীরা এখনো মার্কিন এবং ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে হামলার দাবি করে যাচ্ছে। গোষ্ঠীটি ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে এবং ২০১৫ সাল থেকে সৌদি-নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে।

সেন্টকম জানিয়েছে, হুথিরা এখনও আমাদের জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে, তবে আমাদের অভিযানের ফলে তাদের হামলার গতি এবং কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা ৬৯ শতাংশ এবং একমুখী ড্রোন হামলার সংখ্যা ৫৫ শতাংশ কমেছে।

সেন্টকম আরও দাবি করে, ইরান এখনো হুথিদের সমর্থন অব্যাহত রেখেছে। ইরানি শাসন ব্যবস্থার সহায়তা ছাড়া হুথিরা আমাদের বাহিনীর ওপর আক্রমণ চালাতে পারত না।

মার্কিন বাহিনী জানিয়েছে, ‘নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা’ এবং ‘মার্কিন প্রতিরোধ ক্ষমতা’ পুনরুদ্ধার না করা পর্যন্ত তারা এ হামলা অব্যাহত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X