কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৮:২৮ এএম
আপডেট : ০৩ মে ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবকে ভয়ংকর এআইএম-১২০ দিচ্ছে যুক্তরাষ্ট্র

চুক্তির আওতায় সৌদি আরব ১ হাজারটি মধ্যপাল্লার ‘এআইএম–১২০’ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাবে। ছবি: রয়টার্স
চুক্তির আওতায় সৌদি আরব ১ হাজারটি মধ্যপাল্লার ‘এআইএম–১২০’ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাবে। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ‘এআইএম–১২০’ ধরনের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এ অস্ত্রচুক্তির বিষয়টি কংগ্রেসকে অবহিত করা হয়েছে। চুক্তির আওতায় সৌদি আরব ১ হাজারটি মধ্যপাল্লার ‘এআইএম–১২০’ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাবে, যা আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৩-১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। এটি দ্বিতীয় মেয়াদে তার প্রথম মধ্যপ্রাচ্য সফর। এর আগে তিনি ইতালির রোমে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় রিয়াদের মধ্যস্থতাকারী ভূমিকারও প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X