কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নতুন হামলায় আহত ১৪, উত্তপ্ত ইয়েমেন

ইয়েমেনে মার্কিন বিমান হামলা। ছবি: সংগৃহীত
ইয়েমেনে মার্কিন বিমান হামলা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইয়েমেনে একের পর এক বিমান হামলা চালিয়ে অন্তত ১৪ জন বেসামরিক নাগরিককে আহত করেছে। ইয়েমেনের বিভিন্ন স্থানে চালানো এসব হামলার ফলে দেশটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

হুতি-সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহর বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র সানা শহরের কেন্দ্রীয় আত্তান এলাকায় দুইটি বিমান হামলা চালায়। আল-জওফের খাব্ব ও আশ শাআফ এলাকায় তিনটি এবং মারিবের রাঘওয়ানে আরও দুইটি হামলা চালানো হয়। এ ছাড়া সানা প্রদেশের বনি হুশাইশ ও বনি মাতার এলাকার আল-মালিকা অঞ্চলে সাতটি এবং সাদা শহরের পূর্বাঞ্চলে তিনটি বিমান হামলার খবর পাওয়া গেছে।

সানা শহরের শুউব জেলায় চালানো একটি হামলায় ১৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া মার্কিন অভিযানে এ পর্যন্ত ইয়েমেনে এক হাজারের বেশি বিমান হামলা হয়েছে। এতে ব্যাপক প্রাণহানি ও বেসামরিক অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।

এই সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে ‘চূড়ান্ত আঘাত’ হানার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর মন্তব্যের পরপরই এই মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।

সূত্র: শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X