কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ
গাজায় মৃত্যুর মিছিল

শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে বুধবার একদিনেই নিহত হয়েছে অন্তত ৮২ জন, আহত হয়েছে বহু মানুষ। আলজাজিরা ও গাজা ভিত্তিক চিকিৎসা সূত্র জানায়, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে।

এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন, গাজায় বন্দিদের মুক্তির বিনিময়ে তিনি ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ জন্য প্রস্তুত। তার দাবি, গাজায় অন্তত ২০ জন বন্দি জীবিত রয়েছেন এবং তাদের মুক্তি সরকারের প্রধান অগ্রাধিকার।

অন্যদিকে আন্তর্জাতিক রেসকিউ কমিটি জানিয়েছে, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, ‘গাজার জনগণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এবং স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।

ব্রিটেন এরইমধ্যে গাজার জন্য নতুন করে ৫.৪ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে। যুক্তরাজ্যের উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান ইসরায়েলকে ‘মানবিক সহায়তায় বাধা না দিতে’ আহ্বান জানান। এর পাশাপাশি যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।

এই মুহূর্তে গাজায় মানবিক বিপর্যয় চরমে এবং আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে ইসরায়েলের ওপর, যেন সেখানে ঠিকমতো সহায়তা প্রবেশের সুযোগ তৈরি করা হয়।

জিও নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X