কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের দয়া চাইলেন ডব্লিউএইচও প্রধান

ডব্লিউএইচও প্রধান। ছবি : সংগৃহীত
ডব্লিউএইচও প্রধান। ছবি : সংগৃহীত

গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের মধ্যে কান্না চেপে রেখে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়াসিস।

জেনেভায় সংস্থাটির বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘গণহত্যা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। ইসরায়েলের নিজের স্বার্থেই এখন শান্তি প্রয়োজন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার বক্তব্যে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘ধ্বংসাত্মক ও আত্মঘাতী’ আখ্যা দিয়ে বলেন, এই ধরনের যুদ্ধ কোনো পক্ষের জন্যই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না। বরং এটি ইসরায়েলকেই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে।

আধানম তার নিজের জীবনের যুদ্ধকালীন অভিজ্ঞতা স্মরণ করে বলেন, আমি জানি যুদ্ধ কী। আমি অনুভব করতে পারছি গাজার মানুষের যন্ত্রণা। আমি এর গন্ধ পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি। এটা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ফল।

তিনি বলেন, খাবার ও চিকিৎসা সরঞ্জামকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কখনোই মানবিক নয়। এটি বন্ধ হওয়া উচিত।

তিনি আরও বলেন, গাজায় কী চলছে তা ভাবুন—মানুষকে পরিকল্পিতভাবে না খাইয়ে রাখা, চিকিৎসা বঞ্চিত রাখা—এগুলো সভ্যতার লজ্জা।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন অনুসারে, গাজার ওপর ইসরায়েলের আরোপিত সর্বাত্মক অবরোধের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘ প্রায় ৯০টি ত্রাণবাহী ট্রাক বিতরণ শুরু করেছে। এই সরবরাহকে স্বাগত জানালেও গেব্রিয়াসুস জোর দেন রাজনৈতিক সমাধানের ওপর, যা ছাড়া শান্তি কখনোই টেকসই হবে না বলে তিনি মনে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X