কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হুতি গোষ্ঠী 'আনসারুল্লাহ'-এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই হামলা নির্দিষ্ট লক্ষ্য সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে।

তিনি আরও দাবি করেন, হুতিদের পক্ষ থেকে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। সেই সময় পশ্চিম তীর এবং জেরুজালেম সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। মোবাইল ফোনে জনগণকে সতর্কতাও পাঠানো হয়।

তবে এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গাজায় ১৮ মার্চ থেকে আবারও স্থল অভিযান শুরু করার পর থেকে হুতি বাহিনী ইসরায়েলের দিকে অন্তত ৪০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে।

এর জবাবে ইসরায়েলি বাহিনী গতকাল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

১০

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১১

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১২

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১৩

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৪

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৭

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৮

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৯

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X