কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

২০ বছর সাধনার পর বাদশাহর মেহমান হয়ে কাবায় এক বৃদ্ধ

লুইস আবি রশিদ। ছবি : সংগৃহীত
লুইস আবি রশিদ। ছবি : সংগৃহীত

ইসলাম গ্রহণ করেছেন ২০ বছর আগে। তখন থেকে পবিত্র কাবাঘর তাওয়াফের স্বপ্ন লালন করতেন। আল্লাহর কাছে হজের সুযোগ চেয়ে কান্নায় চোখ ভেজাতেন। কিন্তু কিছুতেই সামর্থ্য কুলাচ্ছিল না। এভাবে বছর গড়িয়ে বয়স ৭০ এর কোঠায় পৌঁছায়।

বৃদ্ধ ভেবেছিলেন তার ইচ্ছে অপূর্ণই রয়ে যাবে। কিন্তু এ বছর তিনি হজ পালন করছেন। তাও দুই পবিত্র মসজিদের অভিভাবকের মেহমান হয়ে।

লুইস আবি রশিদ নামের সেই তীর্থযাত্রীর সাক্ষাৎকার প্রকাশ করে আরব নিউজ। উরুগুয়ের ৭০ বছর বয়সী এ বৃদ্ধ ‘দুই পবিত্র মসজিদের অভিভাবক কর্মসূচির হজ ও ওমরাহর অতিথি’ প্রোগ্রামের আওতায় হজের সুযোগ পেয়েছেন। সৌদি যাত্রাই তার প্রথম বিমান ভ্রমণ।

ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তত্ত্বাবধান ও বাস্তবায়িত এই কর্মসূচির জন্য নির্বাচিত হওয়া রশিদ এই যাত্রাকে শান্তি ও আধ্যাত্মিক পরিপূর্ণতায় ভরা একটি যাত্রা হিসেবে বর্ণনা করেছেন। ইসলামের পঞ্চম স্তম্ভ পালনের তার জীবনের দীর্ঘদিনের ইচ্ছার বাস্তবায়নকে তিনি যেন এখনও স্বপ্ন ভাবছেন।

তিনি বলেন, আমি পবিত্র ভূমিতে অবর্ণনীয় অনুভূতি নিয়ে পৌঁছাই। আমি হজ পালন করতে এবং পবিত্র কাবা শরিফ প্রথমবারের মতো দেখতে যাচ্ছিলাম, যা আগে শুধু টেলিভিশনে দেখেছিলাম। আমার হৃদয় এই পবিত্র স্থানের জন্য আকুলতায় ভরে উঠেছিল। হজ একটি স্বপ্ন, বিশেষ করে নতুন মুসলিমদের জন্য।

রশিদ বলেন, যখন আমি এই কর্মসূচির জন্য নির্বাচিত হই, তখন আমি অবর্ণনীয় আনন্দ অনুভব করি। সব প্রশংসা আল্লাহ তায়ালার জন্য এবং তারপর সৌদি আরবের নেতৃত্বের জন্য। যারা আমার এবং বিশ্বজুড়ে অনেক মুসলিমের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে।

তিনি জানান, তার ইসলামের পথে যাত্রা শুরু হয়েছিল ২০ বছর আগে। একজন মুসলিম বন্ধু তাকে তিন মাস ধরে ইসলামের সাথে পরিচয় করিয়েছিলেন।

সেই সময়ে তিনি পবিত্র কোরআন এবং নামাজের প্রথা সম্পর্কে জানেন। শেষ পর্যন্ত নিশ্চিত হন যে, ইসলামই সত্য ধর্ম। ইসলাম গ্রহণের পর থেকে তিনি তার ঈমান ও বোঝাপড়াকে আরও গভীর করেছেন এবং দীর্ঘদিন ধরে হজ পালন ও পবিত্র কাবা শরিফ দেখার স্বপ্ন দেখে আসছেন।

রশিদ বলেন, আমি ইসলাম গ্রহণ করি। অথচ কখনো আশা করিনি আমি এই ধর্মে আসব। কারণ আমি এটি কখনো বিবেচনা করিনি।

তিনি বলেন, কিন্তু আল্লাহতায়ালা আমাকে পথ দেখিয়েছেন এবং আমাকে অন্ধকার থেকে আধ্যাত্মিক স্পষ্টতার দিকে নিয়ে এসেছেন। আমি এমন এক শান্তি ও অভ্যন্তরীণ নিরাপত্তা অনুভব করেছি. যা আমি আগে কখনো জানতাম না। ইসলাম হলো ভারসাম্য, মধ্যপন্থা এবং প্রশান্তির ধর্ম- অতিরিক্ত, চরমপন্থা বা কঠোরতা থেকে মুক্ত। সব প্রশংসা আল্লাহ তায়ালার জন্য, যিনি আমাকে পথ দেখিয়েছেন এবং মুসলিমদের একজন করেছেন।

তিনি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইসলাম ও মুসলিমদের সেবায় তাদের প্রচেষ্টার জন্য এবং সৌদি আরবের ক্রমাগত উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X