কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের

ইরানের পরমাণু কর্মসূচির প্রতীকী ছবি।
ইরানের পরমাণু কর্মসূচির প্রতীকী ছবি।

পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে ‘কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি।

বৃহস্পতিবার (৫ জুন) সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মোহাম্মদ এসলামি বলেন, ‘ইরান এখন পরমাণু জ্বালানি চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে- যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারছে না।

তিনি জানান, পারমাণবিক প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং এটি সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির মূল ভিত্তি। এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণ ছাড়া জ্বালানি হয় না, আর জ্বালানি ছাড়া পারমাণবিক শিল্পই অচল, যোগ করেন তিনি।

এসলামি অভিযোগ করেন, ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই নানা কৌশল নিয়েছে। নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে তারা। কিন্তু আমরা থামিনি, বলেন তিনি।

তিনি আরও জানান, পশ্চিমা দেশগুলো চায়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থাকুক, তবে জ্বালানির জন্য যেন সবসময় তাদের ওপর নির্ভর করতে হয়। এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নিইনি। আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা, বলেন এসলামি।

বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণাকে যদি বাস্তবভিত্তিক ধরা হয়, তবে এটি একটি বড় কূটনৈতিক এবং প্রযুক্তিগত অর্জন। এতে ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও দৃঢ় হবে।

ইরান অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, তারা এই প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে। তবে পশ্চিমাদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে। তেহরান তাদের অবস্থানে অনড়- প্রযুক্তির পথে বাধা দেওয়া যাবে না, বলছে তারা।

এই প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X