কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

৪৩৬ হজ এজেন্সি বন্ধ সৌদির, গ্রেপ্তার ৪৬২

পবিত্র কাবায় প্রার্থনারত এক হাজি। ছবি : সংগৃহীত
পবিত্র কাবায় প্রার্থনারত এক হাজি। ছবি : সংগৃহীত

চলতি বছরে ভুয়া এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির এবার শত শত ভুয়া হজ ক্যাম্পেইন (এজেন্সি) বন্ধ করে দিয়েছে। এছাড়া এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (০৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪৩৬টি অবৈধ হজ ক্যাম্পেইন বন্ধ করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে অন্তত ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তি ভুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব জানান, হাজিদের নিরাপত্তা ও তাদের পবিত্র ধর্মীয় আচার পালনের সুব্যবস্থা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন অননুমোদিত ক্যাম্পেইন প্রচারকারী এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র স্থানে প্রবেশে সহায়তাকারী ব্যক্তিরা।

মন্ত্রণালয় আরও জানায়, হজ অনুমতি ছাড়া মক্কায় ১৯৭ জনকে পরিবহনের সঙ্গে জড়িত ৪৯টি আলাদা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৮ জন প্রবাসী এবং ৩১ জন সৌদি নাগরিক রয়েছেন।

এই লঙ্ঘনকারীদের ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড, অ-সৌদিদের জন্য দেশ থেকে বহিষ্কার এবং ১০ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্তের মতো শাস্তির মুখোমুখি হতে হবে। অননুমোদিত হাজিদেরও ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

অন্য একটি ঘটনায়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টাকালে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কর্নেল আল শালহুব হাজিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অফিসিয়াল নির্দেশনা মেনে চলেন এবং বিশেষ করে তাশরিকের দ্বিতীয় দিনে মিনা ছাড়ার পরিকল্পনাকারী হাজিরা তাদের নির্ধারিত সময় পর্যন্ত তাঁবুতে অবস্থান করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিক ও বাসিন্দাদের হজ নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। নিরাপদ ও সুষ্ঠু হজ নিশ্চিত করার জন্য এ আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি

বাংলাদেশে ১৫ বছর পর ওয়ানডে খেলতে এলো অস্ট্রেলিয়া

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল

১০

দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

১১

আর্জেন্টিনার সামনে সেই পুরোনো অভিশাপ

১২

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য 

১৩

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি

১৪

ভেঙে গেল জার্মানীর বিশ্বকাপজয়ী তারকার দুই দশকের সংসার

১৫

আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার

১৬

অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান

১৭

অস্ত্র নামাবে না হামাস, সামরিক অস্ত্রভাণ্ডারের সিদ্ধান্তও আলোচনা ছাড়া নয়

১৮

জিমেইল হ্যাক করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 

১৯

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

২০
X