কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:০০ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পাল্টা হামলার খবরে প্রাইড প্যারেড বাতিল

প্রাইড প্যারেড উপলক্ষে ক্যাটলিন জেনারের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
প্রাইড প্যারেড উপলক্ষে ক্যাটলিন জেনারের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ধারণার চেয়ে কম সময়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান। অন্তত ১০০টি ড্রোন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেসব ভূপাতিতের চেষ্টা করছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। পাল্টাপাল্টি এমন হামলার খবরে বাতিল করা হয়েছে সমকামীদের প্রাইড প্যারেড।

শুক্রবার (১৩ জুন) তেল আবিবে সমকামীদের এ প্যারেড হওয়ার কথা ছিল। তেল আবিব পৌরসভা নিশ্চিত করেছে, ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহে আজ অনুষ্ঠিত হতে যাওয়া প্রাইড প্যারেড বাতিল করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তেহরান প্রতিশোধ নেবে বলে তারা শঙ্কিত।

মধ্যপ্রাচ্যে সমকামীদের সবচেয়ে বড় এই অনুষ্ঠানটিতে হাজার হাজার মানুষের উপস্থিতি আশা করা হয়েছিল। এদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব ও সাবেক অ্যাথলেট ক্যাটলিন জেনারের। আসন্ন বার্ষিক প্রাইড প্যারেড উপলক্ষে তিনি বুধবার সংবাদ সম্মেলন করেছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর এটিই তেল আবিবের প্রথম প্রাইড প্যারেড হতে যাচ্ছিল।

প্রসঙ্গত, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।

শুক্রবার (১৩ জুন) সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে ইরানি ড্রোনগুলোকে ইসরায়েলের দিকে যাত্রা করতে দেখা যাচ্ছে।

ফুটেজে স্পষ্টতই ইরাকের ওপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ইসরায়েল অধিকৃত কোনো ভূমিতে সেটি আঘাত হেনেছে।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন, সলামি রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেয়ার’

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১০

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১১

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

১২

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

১৩

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১৪

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১৫

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১৬

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৮

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৯

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

২০
X