বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল

ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের একটি এলাকা। ছবি : সংগৃহীত
ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের একটি এলাকা। ছবি : সংগৃহীত

ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, নতুন করেও ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছেন।

শুক্রবার (১৩ জুন) রাতে ইরান ইসরায়েলের দিকে বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে। যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে বাধ্য হয়। আকাশে আগত ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বাধার কারণে আলোর রেখা এবং আগুনের গোলার দৃশ্যে পুরো শহর আলোকিত হয়ে উঠে।

এই হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়ে পরে মারা যান। দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য মতে, আরেকজন ব্যক্তি গুরুতরভাবে আহত এবং বেশ কয়েকজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। বাকিরা হালকাভাবে আহত এবং তীব্র উদ্বেগে ভুগছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যারা গুরুতর আহত হয়েছেন তারা হামলার সময় আশ্রয়কেন্দ্রে ছিলেন না।

ইরানি মিডিয়া দাবি করেছে, ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) অনুমান করছে যে প্রকৃত সংখ্যা ১০০-র কম।

কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে। তেল আবিব এলাকায় বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বেশ কয়েকটি আঘাতের এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

আইডিএফ জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সৈন্যরা তেল আবিব এলাকার একটি ভবন থেকে একজন বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে। ভবনটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অন্যান্য শহরে উদ্ধার অভিযান চলছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X