বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের এমন মন্তব্যের পর অনেকে বলছেন, ইরান খুব-সম্ভবত তার পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে।

শনিবার (১৪ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করছে যা এই সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি একদিকে ইরানের ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে, অন্যদিকে আলোচনার দাবি করতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘রোববারের আলোচনায় আমরা অংশ নেব কি না, তা এখনো নির্ধারিত হয়নি।’

ইসরায়েলের সাম্প্রতিক হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করা হয়েছে বলেও মন্তব্য করেন বাঘাই। তার দাবি, ওয়াশিংটনের সম্মতি ছাড়া ইসরায়েলের এই হামলা সম্ভব হতো না এবং মার্কিন প্রশাসন এ হামলার মাধ্যমে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে।

ইরান এর আগেও ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ তুলেছিল, যদিও ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া এখনো যুক্তিযুক্ত।

এদিকে, ফেসবুক ও টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ইরানপন্থি বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতির মধ্যে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরাও।

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন।

এই হামলার জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং অন্তত ৮০ ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে তেলআবিব। এ ঘটনায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X