কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের নতুন বিমানবাহিনী প্রধানের নাম ঘোষণা

আইআরজিসি নতুন এয়ারস্পেস কমান্ডার মেজর জেনারেল মজিদ মোসাভি। ছবি : সংগৃহীত
আইআরজিসি নতুন এয়ারস্পেস কমান্ডার মেজর জেনারেল মজিদ মোসাভি। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নতুন এয়ারস্পেস কমান্ডারের নাম ঘোষণা করেছে ইরান। ইসরায়েলের হামলায় শুক্রবার বিমানবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ নিহত হওয়ার পর নতুন এই কমান্ডার নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খবর আল-জাজিরার।

শনিবার জারি করা এক আদেশে খামেনি মেজর জেনারেল মজিদ মোসাভিকে এ পদে নিয়োগ দেন। তিনি নিহত আমির আলী হাজিকাদেহ-এর স্থলাভিষিক্ত হলেন।

এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের চালানো বিমান হামলায় নিহত হন আইআরজিসির দীর্ঘদিনের এয়ারোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ। তিনি ছিলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি উন্নয়নের অন্যতম প্রধান রূপকার। তার মৃত্যুকে তেহরান একটি ‘শহাদাত’ হিসেবে অভিহিত করেছে।

নতুন নিয়োগপ্রাপ্ত মজিদ মোসাভি এর আগে বিভিন্ন সময়ে আইআরজিসির কৌশলগত প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, তার নেতৃত্বে ইরানের প্রতিরক্ষা কাঠামো আরও আধুনিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

বিশ্লেষকরা বলছেন, এই দ্রুত নিয়োগ ইঙ্গিত দেয় যে, ইরান তার সামরিক কাঠামোতে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। খামেনির এই পদক্ষেপ দেশটির জনগণ এবং বিশ্বকে স্পষ্ট বার্তা দেয় যে, শীর্ষ কমান্ডার শহীদ হলেও দেশটির প্রতিরক্ষা ও প্রতিশোধের সক্ষমতা অটুট থাকবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X