কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৭:১২ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রেহাই পাবে না ইসরায়েল, চূড়ান্ত জবাব আসছে

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘চূড়ান্ত জবাব’ আসছে। ছবি : সংগৃহীত
ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘চূড়ান্ত জবাব’ আসছে। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল এক ভয়ানক অপরাধ করেছে, যার থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত হামলার কঠিন জবাব দেবে।

শনিবার (১৪ জুন) ইরানি টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসরায়েল কেবল একটি হামলা চালিয়ে দায় শেষ করেছে এমনটা ভাবলে ভুল করবে। এ হামলার মধ্য দিয়েই ইসরায়েল প্রকৃতপক্ষে যুদ্ধের সূচনা করেছে।

খামেনি হুঁশিয়ার করে বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর পরিণতি হবে ভয়াবহ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘চূড়ান্ত জবাব’ আসছে।

পার্স টুডে জানিয়েছে, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানি সামরিক ও বেসামরিক নাগরিকদের প্রাণহানির প্রেক্ষাপটে এই ভাষণ দেন খামেনি।

ভাষণের শুরুতেই খামেনি নিহতদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘কয়েকজন প্রিয় কমান্ডার, দক্ষ বিজ্ঞানী ও নিরপরাধ বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেছেন। এ ঘটনা আমাদের জন্য গভীর শোক ও দুঃখের, তবে একইসঙ্গে এটি একটি গর্বের বিষয় যে, তারা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। ইরানি জাতি জানে কীভাবে শহীদের সম্মান রক্ষা করতে হয়।’

ভাষণে খামেনি ইরানের সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। দেশের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই সেনাবাহিনীর পাশে রয়েছে।

তিনি আশ্বস্ত করেন, ইরান একটি ঐক্যবদ্ধ ও ঈমানদার জাতি। তাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না। ইসরায়েল ও তার মিত্ররা যদি ভেবে থাকে তারা ইরানকে দমিয়ে রাখতে পারবে, তাহলে তারা চরম ভুল করছে।

খামেনি তার ভাষণে ধর্মীয় আবেগ ও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আল্লাহর ইচ্ছায়, আমরা বিজয় অর্জন করব। ইসরায়েল পরাজিত হবে। ইরানি জাতি কখনো তাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না। আল্লাহ আমাদের সহায় এবং আমরা কোনো ধরনের ত্রুটি করব না।

খামেনি দৃঢ়ভাবে জানান, ইসরায়েল ও তার মিত্ররা যদি ভেবে থাকেন, তারা ইরানকে উসকানি দিয়ে পার পেয়ে যাবে, তাহলে তারা ইতিহাস ভুলে গেছে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ন্যায়বিচার ও আগ্রাসনের অবসান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X