কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

হাজার মাইল উড়ে ফিরে এলেন ইসরায়েলি নারী পাইলট

ইসরায়েলের নারী পাইলট মেজর শিন। ছবি : সংগৃহীত
ইসরায়েলের নারী পাইলট মেজর শিন। ছবি : সংগৃহীত

ইরানে হামলার পর ফিরে এসেছেন ইসরায়েলি বিমান বাহিনীর একজন নারী পাইলট (যুদ্ধ নেভিগেটর)। তিনি বৃহস্পতিবার (১২ জুন) রাতের হামলায় অংশ নেন। সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করে ইসরায়েলের মাটিতে ফেরার পর এ পাইলট নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ওই পাইলট ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় অংশ নেন। হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। মেজর শিন নামের ওই পাইলট ফিরে এসে বলেন, এটি ইসরায়েলের জন্য ঐতিহাসিক এবং আবেগপ্রবণ মিশন ছিল। একটি বড় হুমকি ঠেকানোর লক্ষ্যে এ অভিযান করা হয়।

পাইলটের পুরো পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু তার নামের প্রথম হিব্রু অক্ষর দিয়ে তাকে পরিচিত করে আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী)। বলা হয়, গর্বিত এয়ার ক্রু-এর একজন নারী সদস্য হিসেবে বিরল প্রকাশ্য মন্তব্য করলেন তিনি।

শিন বলেন, আমি ককপিটে দায়িত্ব অনুভব করেছি। ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি সজাগ এবং অস্তিত্বের হুমকি দূর করার দায়িত্ব আমার কাঁধে অনুভব করি। আমরা এটি করছি আগামী দিনের শান্তির জন্য। আমাদের বাড়ির জন্য। এটাই আমাদের মিশন।

মেজর শিন ইসরায়েল থেকে ১,৫০০ কিলোমিটারের (প্রায় ১,০০০ মাইল) বেশি দূরত্বে উড়ে হামলার পর ফিরে আসেন। তিনি এ অভিযানকে বহুমুখী, কঠিন ও শক্তিশালী বিমান অপারেশন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এ অভিযান এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে নিশ্চিত করা যায়, আমাদের সন্তানদের একটি উন্নত এবং নিরাপদ ভবিষ্যৎ হবে।

প্রসঙ্গত, ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম। এর মধ্যে যুদ্ধবিমান দুটি শুক্রবার হামলায় অংশ নিয়েছিল। সেনাবাহিনীর বরাতে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই দাবি করা হয়, হামলায় নিয়োজিত এক নারী পাইলটকে আটক করা হয়েছে। তবে তার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেয়নি ইরানের সেনাবাহিনী।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১০

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১১

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১২

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৩

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৪

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৫

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৬

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৭

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৮

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৯

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

২০
X