কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

রাতের হামলায় তছনছ ইসরায়েল, একের পর এক মরদেহ উদ্ধার

হাইফার রামবাম মেডিকেল সেন্টারে আহতদের আনা হচ্ছে। ছবি : সংগৃহীত
হাইফার রামবাম মেডিকেল সেন্টারে আহতদের আনা হচ্ছে। ছবি : সংগৃহীত

ইরানের মিসাইল হামলায় বিপর্যস্ত ইসরায়েল। শনিবার (১৪ জুন) রাতে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

রাতে হাইফা, তেলআবিব, বাত ইয়াম, জেরুজালেমসহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল।

ইসরায়েলের ওয়াইনেট নিউজ আউটলেট জানিয়েছে, বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলায় ৯ বছর বয়সী এক মেয়ে নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এখানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নিহতদের মধ্যে দুজন বয়স্ক নারী রয়েছেন। তাদের বয়স ৬৯ ও ৮০ বছর। ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে ইয়নেট আরও বলেছে, তেল আবিবের দক্ষিণে আরেকটি শহর রেহোভটে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন।

এ ছাড়া ইসরায়েলের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাত ইয়ামে হামলার স্থানে ৩৫ জন নিখোঁজ রয়েছেন।

এদিকে রোববার (১৫ জুন) ভোরেও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত উত্তর ইসরায়েলের বেইত শে'আন এবং আশেপাশের বেশ কয়েকটি শহরে শত্রু ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এসব এলাকায় সাইরেন বাজছে। মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে ছোটাছুটি শুরু করেছে বলে জানিয়েছে সূত্র।

আইডিএফ বলেছে, ড্রোন প্রবেশের খবর তারা পেয়েছে। সেসব প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X