কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি, ‘তোমাদের জাহান্নামে পাঠাবো’

দুই দেশের পতাকার ওপর গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকার ওপর গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি বলছে, তোমাদের (ইসরায়েল) জাহান্নামে পাঠাবো। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দেন।

সোমবার ( ১৬ জুন) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালিবাফ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে ছাড়বে, কারণ তারা কোনো লাল রেখা মানে না। সোমবার সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কয়েক রাত ধরে জায়নবাদীদের দুঃস্বপ্ন এবং জায়নবাদী শাসনের অপরাধের প্ররোচনাকারী ও সমর্থকদের মনে ব্যাপক ভয় ছড়িয়ে পড়েছে। এই ভয় অব্যাহত থাকবে যতক্ষণ না আগ্রাসী শক্তি অনুতপ্ত হয় এবং শাস্তি পায়।

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুকে জাহান্নামে পাঠাবে এবং বিশ্ব তার দুর্দশা প্রত্যক্ষ করবে।

গালিবাফ বলেন, আমাদের সবাইকে বুঝতে হবে আমরা একটি অসাধারণ পরিস্থিতির মধ্যে রয়েছি। আমাদের শত্রু কোনো লাল রেখা মানে না। যদিও চূড়ান্ত বিজয় নিশ্চিত, তবে এই পথে উত্থান-পতন থাকা স্বাভাবিক।

তিনি বলেন, ইরানের বিভিন্ন জাতিগোষ্ঠী ও মতাদর্শের মানুষ শত্রুর মুখোমুখি ঐক্যবদ্ধ হয়েছে এবং সশস্ত্র বাহিনীকে সমর্থন জানিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং সেনাবাহিনী ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির নেতৃত্বে তাদের উচ্চ ক্ষমতা এবং সামরিক দক্ষতা বিশ্বের সামনে প্রদর্শন করেছে এবং ইসরায়েলি শাসনের অজেয়তার মিথ ভেঙে দিয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় আইআরজিসি তাদের প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ শুরু করে। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল ইরানের একাধিক স্থানে বড় ধরনের সামরিক আগ্রাসন চালায়। এই আগ্রাসনে তেহরানসহ বিভিন্ন শহরের পারমাণবিক স্থাপনা, সামরিক অবকাঠামো এবং আবাসিক ভবন লক্ষ্যবস্তু ছিল।

অভিযানের শুরুতে খামেনি একটি টেলিভিশন বার্তায় বলেন, ইসরায়েলি শাসন ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিশোধের মুখে ‘অসহায়’ হয়ে পড়বে।

ইসরায়েলের আগ্রাসনে ইরানের উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকরা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি, আইআরজিসি মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার আমির আলী হাজিজাদে এবং আইআরজিসি সিনিয়র কমান্ডার জেনারেল গোলাম আলী রশিদ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X