কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আরও ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ভূমি থেকে উৎক্ষেপিত মিসাইল। ছবি : সংগৃহীত
ভূমি থেকে উৎক্ষেপিত মিসাইল। ছবি : সংগৃহীত

ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। মঙ্গলবার ভোরে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল অভিমুখে ছোড়া হয়। ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে শনিবার (১৪ জুন) ইসরায়েলের লক্ষ্যে প্রথম মিসাইল ছোড়ে ইরান।

মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা বলয়ের বাইরে খোলা এলাকায় পড়েছে।’

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থার সদরদপ্তর লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। মোসাদের ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে এখন আগুন জ্বলছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড আরও বলছে, নির্ভুল হামলাগুলো তাদের চলমান অপারেশন ট্রু প্রমিজ-৩ এর অংশ। এই পাল্টা হামলার লক্ষ্য ইরানের শহর এবং অবকাঠামোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে দখলদারিত্বকে ‘সুনির্দিষ্ট এবং বেদনাদায়ক আঘাত’ প্রদান করা।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তেলআবিব মহানগর এলাকায় কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি হার্জলিয়ায় পড়েছে বলে জানা গেছে। এটি উপকূলীয় শহর যেখানে ইসরায়েলি নিরাপত্তা ও গোয়েন্দা সদরদপ্তরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়, যেখানে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক হামলা চালায়।

২০২৪ সালের এপ্রিলে ইরান সরাসরি ইসরায়েল লক্ষ্য করে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামরিক সংঘর্ষ। যদিও সেই সময়েও ইসরায়েল ও মিত্র দেশগুলো অধিকাংশ আক্রমণ প্রতিহত করে, তবে এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চলমান এই সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং তা একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সংঘর্ষ কমানোর আহ্বান জানালেও, এখন পর্যন্ত উভয় দেশই আক্রমণাত্মক অবস্থানে রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X