কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০১:০৪ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

মিসাইল। পুরোনো ছবি
মিসাইল। পুরোনো ছবি

ইসরায়েলের এক গোয়েন্দা স্থাপনায় রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক বলেছেন, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যা শনাক্ত করা বা বাধা দেওয়া যায়নি।

তিনি হুঁশিয়ারি করে বলেছেন, এই অপারেশন ইসরায়েলিদের জন্য ‘আকস্মিক’ একটি ঘটনা। তারা এমন ঘটনা আরও দেখতে পাবে।

তালায়ি-নিক আরও বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত না। কিন্তু ইরানের সামরিক বাহিনী অনেক উন্নত। যার কিছুই এখনো মোতায়েন করা হয়নি।

এদিকে ইরানের সেনাবাহিনী গত ২৪ ঘণ্টায় ২৮টি ‘শত্রু বিমান’ ‍শনাক্ত ও প্রতিহত করার দাবি করেছে। এর মধ্যে একটি ছিল গুপ্তচর ড্রোন, যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। খবর আল জাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সামরিক বাহিনী আগেও দাবি করেছিল- তারা ইসরায়েলের একাধিক এফ-৩৫ স্টিলথ ফাইটার জেট এবং অন্যান্য ড্রোন ভূপাতিত করেছে। তবে, এই দাবিগুলোর সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ, যেমন ধ্বংসাবশেষের স্যাটেলাইট ছবি বা নিরপেক্ষ সূত্রের যাচাই, ইরান প্রকাশ করেনি।

অন্যদিকে, ইসরায়েল এই দাবিগুলোকে ‘মিথ্যা’ এবং ‘প্রচারণামূলক’ বলে উড়িয়ে দিয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানে তাদের চলমান অভিযানে কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন জানান, ইসরায়েল তেহরানের আকাশে সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X