কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৭:৪০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সুপ্রিম লিডার

আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি : সংগৃহীত

যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর প্রথম বিবৃতিতেই এ বড় ঘোষণা এলো।

আলী খামেনি এক্স-এ লিখেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে।’ ইসলামি খেলাফতের চতুর্থ খলিফা হজরত আলীর (রা.) উপনাম হায়দার।

তিনি আরও লিখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো দয়া দেখাব না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘যুদ্ধ শুরু’র ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি ‘কোনো দয়া না দেখানোর’ আহ্বান জানানোর পরপরই ইসরায়েলে দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে এবং বুধবার (১৮ জুন) ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, রাত ১২টা ৪০ মিনিটের কিছুক্ষণ পরেই ইসরায়েলের বিশাল অংশজুড়ে রকেটের সাইরেন বাজতে শুরু করে। এ সময় প্রায় ১৫টি প্রজেক্টাইল আঘাত হানে। এর প্রায় ৪০ মিনিট পরে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ ছুঁয়ে আসার মাধ্যমে পরবর্তী আক্রমণ শুরু হয়।

হামলার কয়েক মিনিট আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে এবং আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। প্রতিটি আক্রমণের পর আইডিএফ ইসরায়েলিদের জানিয়ে দেয়, বোমা আশ্রয়কেন্দ্রগুলো ছেড়ে যাওয়া এখন নিরাপদ।

সর্বশেষ খবর অনুযায়ী, ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে আরও হামলার আশঙ্কায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X