বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে, সতর্কতা রাশিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ব এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সেই সঙ্গে সংকট বিস্তার রোধে জরুরি কূটনৈতিক প্রচেষ্টার আহ্বানও জানান এই রুশ মুখপাত্র।

বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এক বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ব আজ বিপর্যয়ের মাত্র কয়েক মিলিমিটার দূরে দাঁড়িয়ে।’

তিনি বলেন, ‘ইসরায়েল ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত ভয়াবহ ও রাক্ষুসে এক খেলা। এর পরিণতি অপ্রত্যাশিত হলেও, বাস্তবে তা পুরোপুরি অনুমানযোগ্য।’

কূটনীতির সুযোগ এখনো আছে উল্লেখ করে তিনি বলেন, তবে সব সংকটের মাঝেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো আছে। শান্তিপূর্ণ সমাধানের পথ কূটনীতির মধ্য দিয়েই সম্ভব।

এদিকে, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে।

তিনি আরও জানান, মস্কো এখন ইসরায়েল ও ইরান—উভয় পক্ষের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রাখছে।

এদিকে, ইসরায়েল-ইরান সংঘাতের দ্রুত সমাধান চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, রাশিয়া সংকট নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, দুই নেতা চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে কোনো একপক্ষের উস্কানি বা ভুল পদক্ষেপ বিশ্বকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাই এখন একমাত্র বিকল্প।

সূত্র: রয়টার্স

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X