কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৩:৩১ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

ইরানের প্রতি সমর্থন জানাল পাকিস্তান

ইরান ও পাকিস্তানের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও পাকিস্তানের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ ছাড়া ইরানি জনগণ ও সরকারের প্রতি দেশটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার (১৮ জুন) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার দেশের সমর্থনের কথা জানান। খবর ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন, পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে রয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান। তিনি পাকিস্তানি কূটনীতিককে ইরানের জনগণের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা সম্পর্কে অবহিত করেন, যেখানে টার্গেট করা হয়েছে জনসাধারণের অবকাঠামো, পারমাণবিক স্থাপনা, আবাসিক এলাকা, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রকে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ইহুদিবাদী শাসনের ‘আগ্রাসী ও সম্প্রসারণবাদী’ চরিত্রকে এই অঞ্চলে অস্থিরতার মূল উৎস হিসেবে অভিহিত করেন।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইরানের বিরুদ্ধে ইসরায়েলের নির্লজ্জ আগ্রাসনের নিন্দা জানানো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া—আগ্রাসন বন্ধ করা এবং দোষীদের জবাবদিহির আওতায় আনা।

উচ্চপর্যায়ের এই ইরানি ও পাকিস্তানি কূটনীতিকেরা আরও আলোচনা করেন—কীভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা এবং কাঠামোর ক্ষমতা কাজে লাগিয়ে ইসরায়েলের বিপজ্জনক আগ্রাসন ও যুদ্ধবাজ নীতির মোকাবিলা করা যায়।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইহুদিবাদী শাসনের হামলার পর ইরান একাধিক দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর। অন্যদিকে ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক লক্ষ্যবস্তুর ওপর ইসরায়েলের আগ্রাসনে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং প্রায় ৫০ জন নারী-শিশুসহ বহু সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১০

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১১

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৩

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৪

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৫

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৬

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৭

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৮

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৯

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

২০
X