কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৬:১৫ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। পুরোনো ছবি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক। পুরোনো ছবি

ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর আলজাজিরার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অনুরোধে এই বৈঠক হতে যাচ্ছে। ইরানের অনুরোধের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

ইরান জাতিসংঘে এক চিঠিতে জানায়, সংঘাত বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ‘ক্রমবর্ধমান ও অনস্বীকার্য প্রমাণ’ রয়েছে। এই অভিযোগ তুলে ইরান জরুরি বৈঠকের অনুরোধ জানায়।

ইরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলকে সামরিক সহায়তাই দিচ্ছে না; বরং ইরানি ভূখণ্ডে হামলার পরিকল্পনাতেও যুক্ত রয়েছে। তাই বিষয়টি নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে।

এদিকে, ইসরায়েল-ইরান সংঘাতের দ্রুত সমাধান চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, রাশিয়া সংকট নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, দুই নেতা চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে কোনো একপক্ষের উসকানি বা ভুল পদক্ষেপ বিশ্বকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাই এখন একমাত্র বিকল্প।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১১

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১২

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৪

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৫

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৬

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৭

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৮

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৯

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

২০
X