কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান’

পাকিস্তান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তান ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইরানের পর পাকিস্তানে অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মেইর মাসরি। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আরবি ও উর্দু ভাষায় একাধিক পোস্টে এই হুমকি দেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

মেইর মাসরি ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। বর্তমানে কোনো সরকারি পদে না থাকলেও ইসরায়েলের রাজনীতিতে তিনি এখনো প্রভাবশালী।

মেইর মাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেন। তিনি লেখেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি। তিনি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।

ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে পাকিস্তান। এ ছাড়া ইরানি জনগণ ও সরকারের প্রতি দেশটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এ নিয়ে ইসরায়েল ক্ষুব্ধ।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন, পাকিস্তান সবসময় ইরানি জনগণ ও সরকারের পাশে রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনিরের সখ্য বেড়েছে। বুধবার (১৮ জুন) এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ট্রাম্প সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

পাকিস্তানের গণমাধ্যম দৈনিক ডন লিখেছে, আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান, যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন। এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।

সম্পর্কের এমন পরিস্থিতিতে ইসরায়েলি সাবেক মন্ত্রীর মন্তব্যে পাকিস্তানে আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন, পাকিস্তান পারমাণবিক শক্তিধর। কোনো আঘাত এলে শত্রুপক্ষ অক্ষত থাকবে না।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X