কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১১:০৯ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রেমিক হয়ে জন্মেছিলেন; কিন্তু হয়েছেন সর্বোচ্চ নেতা’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

সংঘাতের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একাধিক পুরোনো সোশ্যাল মিডিয়া পোস্ট আবার ভাইরাল হয়ে উঠেছে। পোস্টগুলোতে খামেনিকে নারীর অধিকার নিয়ে কথা বলতে, কবিতা ভালোবাসতে, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের পক্ষে থাকতে এমনকি নিজের শৈশবের দুষ্টুমির কথা বলতেও দেখা গেছে।

অনেক পোস্ট প্রায় এক দশক আগের। সেগুলোতে খামেনির যে রূপ উঠে এসেছে, তা তার বর্তমান রাজনৈতিক চেহারার সঙ্গে অনেকটাই ভিন্ন। অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এসব দেখে অবাক হয়েছেন এবং অনেকে তাকে 'প্রগতিশীল নেতা' বলেও মন্তব্য করেছেন।

একটি পোস্টে তিনি লেখেন,

পুরুষের দায়িত্ব নারীর চাহিদা ও অনুভূতি বোঝা। তার আবেগীয় অবস্থার প্রতি উপেক্ষা করা উচিত নয়।

এ পোস্টে একজন মন্তব্য করেন,

আমি ক্ষমা চাই, আয়াতুল্লাহ খামেনি, আমি আপনার গেম চিনতাম না।

আরেকজন লেখেন,

প্রেমিক হিসেবে জন্মেছিলেন;কিন্তু হয়েছেন সর্বোচ্চ নেতা!

২০১৩ সালের একটি পোস্টে খামেনি তার স্কুলজীবনের কথা মনে করে লেখেন, আমি ছোটবেলা থেকেই ক্লোক (লম্বা ঢিলেঢালা পোশাক) পরে স্কুলে যেতাম। এটা পরা অস্বস্তিকর ছিল, তাই অন্য বাচ্চাদের সামনে আমি দুষ্টুমি ও খেলায় মেতে থাকার চেষ্টা করতাম।

আরেকটি পোস্টে তিনি জানান, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা ‘গ্লিম্পসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’ বইটি পড়ে তিনি ভারতের ঔপনিবেশিক পূর্ব ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।

একজন ব্যবহারকারী মজা করে মন্তব্য করেন,

পুরোনো টুইট ভাইরাল হলেও যিনি ‘আন-ক্যানসেলড’ হতে পেরেছেন, তিনি হলেন আয়াতুল্লাহ খামেনি।

বর্তমানে খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের মুখেও আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়ায়, তাহলে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা আর পূরণ করা যাবে না।

তথ্যসূত্র : এনডিটিভি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X