কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:২০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হামলার পর সংক্ষিপ্ত ভাষণে যা বললেন ট্রাম্প

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর টেলিভিশনে ভাষণ দেন ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর টেলিভিশনে ভাষণ দেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর টেলিভিশনে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২২ জুন) রাতে প্রচারিত ওই ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ৩টি প্রধান পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে তা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। এখন আর কোনো বিপদ নেই, এখন শান্তির সময়।

ট্রাম্প বলেন, ‘ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এই হামলা ছিল একটি বিস্ময়কর সামরিক সাফল্য। এটা যুক্তরাষ্ট্রের অসাধারণ সামরিক সক্ষমতার প্রমাণ।’

মাত্র তিন মিনিটের ওই ভাষণে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের সামনে এখন দুটি পথ—শান্তি কিংবা ধ্বংস। তিনি জানান, যুক্তরাষ্ট্রের টার্গেট লিস্টে আরও অনেক সামরিক ও কৌশলগত স্থাপনা রয়েছে, যেগুলো ‘দ্রুত, নিখুঁত ও দক্ষভাবে’ ধ্বংস করা হবে যদি ইরান দ্রুত শান্তির পথে না আসে।

এই হামলা এমন এক সময়ে হলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প কয়েকদিন আগেই ঘোষণা করেছিলেন, তিনি দুই সপ্তাহের মধ্যে ইরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে তার আগেই তিনি এই সামরিক পদক্ষেপ নেন, যা অনেকের মতে যুদ্ধ বিস্তারের ইঙ্গিত বহন করে।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হামলার পর যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং জানিয়েছে, এই হামলাগুলোই আপাতত শেষ, এবং যুক্তরাষ্ট্র ইরানে সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে পুরো মধ্যপ্রাচ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে, পরমাণু কর্মসূচিকে ঘিরে ইরান ও পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও জটিল রূপ নিতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X